খেলা

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগে নাটকীয় এক ম্যাচে দ্বিতীয়ার্ধের ধাক্কা সামলে শেষ মুহূর্তের গোলে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ে গ্রীষ্মকালীন দলবদলে লেভান্তে থেকে দলে আসা কার্লোস এসপি গোল করে রিয়ালকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

এই জয়ের ফলে ছয় ম্যাচে পাঁচটি জয় পেল রিয়াল মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে তারা লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে রয়েছে।

ম্যাচের প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে রিয়াল। ২৫ মিনিটে এলচের আর্জেন্টাইন গোলরক্ষক মাতিয়াস দিতুরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা।

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ, এলচে, কিলিয়ান এমবাপে, কার্লোস এসপি, স্প্যানিশ লিগকিলিয়ান এমবাপে। চলতি লিগে ছয় ম্যাচে এটি তার সপ্তম গোল।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক এলচে। ৭১ মিনিটে আবিয়েল ওসোরিও গোল করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় ফের নিনিও গোল করে ম্যাচে সমতা ফেরান।

এতে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বদলি হিসেবে মাঠে নামা কার্লোস এসপি রিয়ালের ত্রাতা হয়ে ওঠেন। তার গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মাদ্রিদ।

রিয়ালের হয়ে চলতি মৌসুমে এটি এসপির দ্বিতীয় জয়সূচক গোল, যা তিনি বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে করেছেন। এর আগে লিগ অভিষেকে এস্পানিওলের বিপক্ষেও বদলি হিসেবে মাঠে নেমে দেরিতে জয়সূচক গোল করেছিলেন এই ফরোয়ার্ড।