ক্যাম্পাস
‘নির্বাচনকে বিবেচনায় রেখে কুবিতে ভর্তি পরীক্ষা হবে’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
বুধবার (১ অক্টোবর) ঢাকাপ্রকাশকে মুঠোফোনে এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন পরীক্ষার সময়সূচি এগিয়ে নিয়ে আসছে আমরাও জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখেই সময় নির্ধারণ করব।’
পরীক্ষার কবে হতে পারে জানতে চাইলে তিনি জানান, ‘এটা তো আমার একার সিদ্ধান্ত না। আমরা প্রশাসনের যারা আছে তাদের সাথে মিটিং করে সময়সূচি নির্ধারণ করব।’
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।