রাজধানী
রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানালো তিতাস
ছবি: সংগৃহীত
বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপে পানি প্রবেশ করেছে। একইসঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম রয়েছে।
এতে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানী নিয়ে আরও পড়ুন