ক্যারিয়ার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪ জনের বিশাল নিয়োগ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তরগুলোতে শূন্য পদ পূরণের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৫ পদে মোট ১৬৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
গত ১৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা আবেদন করতে পারবেন ২০ আগস্ট সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অসত্য বা ভুল তথ্যসংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের পদ ও বিস্তারিত
১. সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ২৪
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
৩. উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ১১৫
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৪
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৫. ভাণ্ডাররক্ষক
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮–৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)।
আবেদন ফি
পদ-১: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
পদ-২ থেকে ৫: ১১২ টাকা
অনগ্রসর শ্রেণি: সব পদে ৫৬ টাকা
আবেদনের প্রক্রিয়া—
আবেদন শুরু: ২০ আগস্ট, ২০২৫ সকাল ১০টা।
আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা।
আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।