অর্থনীতি
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা
ভোক্তাপর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি নিয়ন্ত্রণ কমিশন নতুন এ মূল্য নির্ধারণ করে আদেশ জারি করেছে।
নতুন মূল্য অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা এবং ১৫ কেজির দাম ২ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা এবং ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির দাম ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এলপিজি ব্যবহারকারী গ্রাহকদের রান্নার খরচ আরও বাড়বে।