অর্থনীতি

পুঁজিবাজারে সালমান-সায়ান-শিবলী আজীবন নিষিদ্ধ, আদেশ জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

পুঁজিবাজারে সালমান-সায়ান-শিবলী আজীবন নিষিদ্ধ, আদেশ জারি
ছবি: সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ নিয়ে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে পুঁজিবাজার সম্পর্কিত কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। 

একইসঙ্গে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম যথাযথ দায়িত্বশীল আচরণ না করে এই প্রক্রিয়ায় অনিয়ম, বিধি লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তাই তাকেও পুঁজিবাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে বিএসইসি।

এছাড়া সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে আজীবন, বিএসইসির সাবেক কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ ও আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক সিইও ইমরান আহমেদকে ৫ বছর পুঁজিবাজারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।