অর্থনীতি

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
ছবিঃ সংগৃহিত

টানা কয়েক দফায় দাম বাড়ার পর দেশের বাজারে এবার কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।  

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে সারাদেশে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

বর্তমানে স্বর্ণের নতুন দাম-

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা

সনাতন পদ্ধতিতে : প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।