বিনোদন

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ
শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

গোপনীয়তার মধ্যেই চলছিল চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’–এর শুটিং। তবে দুঃখজনক এক ঘটনার মধ্য দিয়ে সেই শুটিং প্রকাশ্যে এসেছে। অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

রাজশাহীর একটি লোকেশনে শুটিং চলাকালীন শরীরে আগুন লেগে যায় আরিফিন শুভর। প্রথমে বিষয়টি গোপন রাখতে চাইলেও পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়েছেন শুভর অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশের এক সংবাদমাধ্যমে কথা বলেন আরিফিন শুভ। তিনি জানান, “শুটিং করছি। কাজ তো শেষ করতেই হবে।”

arefin_shuvo1_Dhakaprokash.jpg

সিনেমার ইউনিট সূত্রে জানা গেছে, দৃশ্য অনুযায়ী শুভর শরীরের নিচে নিয়ন্ত্রিত আগুন ব্যবহার করা হওয়ার কথা ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুন হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার পায়ে আগুন ধরে যায় এবং শিখা ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর প্রথমেই নিজেই তা নেভানোর চেষ্টা করেন শুভ। তবে তাপের কারণে মুহূর্তেই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। দ্রুত ইউনিটের সদস্যরা এসে আগুন নেভান। পরে তার পায়ে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলে শুভ তা মানেননি। বরং চিকিৎসা নেওয়ার পরই আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং দিনের কাজ শেষ করেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘মালিক’ আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিতে শুভর বিপরীতে আছেন মিম। এ মাসেই বিদেশে একটি আইটেম গানের শুটিংয়ের কথা রয়েছে, তারপরই শেষ হবে পুরো ছবির কাজ।