বিনোদন

 আমাকে পরিপূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই: মালাইকা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

 আমাকে পরিপূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই: মালাইকা
মালাইকা অরোরা। ছবিঃ সংগৃহিত

বলিউডের ‘ফিটনেস কুইন’ মালাইকা অরোরাকে নিয়ে চর্চা যেন থামছেই না। বিশেষ করে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর থেকে তার ব্যক্তিগত জীবন এখন টক অব দ্য টাউন। গত দুই বছরে কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত হ্যান্ডসাম হাঙ্ক সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে ডালপালা মেলছে হাজারো গুঞ্জন। রহস্য আর রোমান্সের এই গোলকধাঁধায় মালাইকার মনের মানুষটি আসলে কে, তা নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে বি-টাউন।  

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী বলেন, আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।’ 

গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেহতার সঙ্গে তার সম্পর্কের খবর চাউর হয়। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন। 

তিনি বলেন, এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার।

প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয়।