বিনোদন

বনলতা এক্সপ্রেস নয়, ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ পিএম

বনলতা এক্সপ্রেস নয়, ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখার সংবাদ এলেও পরে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে জানানো হয়, তিনি ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। শো শেষ হয় ১০টা ১০ মিনিটে।

অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ছুটির দিনে একটু বিনোদনের জন্য প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। আর কেউ ছিলেন না।