বিনোদন

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তোলপাড়


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার শারীরিক অঙ্গভঙ্গি ও জড়ানো কথাবার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উৎসব উপলক্ষে চুল সাজাচ্ছেন হানিয়া আমির। নিজের আসল চুল আড়াল করে উইগ পরানোর জন্য হেয়ার স্টাইলিস্টকে নির্দেশনা দিচ্ছিলেন তিনি। পুরো সময়টিতে তাকে বেশ উৎফুল্ল ও উৎসবমুখর দেখা যায়।

তবে ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া এবং চোখে কিছুটা ঘুমঘুম ভাব দেখা যাওয়ায় অনেকে নানা ধরনের মন্তব্য করেন। কেউ কেউ দাবি করেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যদিও এমন দাবির পক্ষে কোনো নিশ্চিত তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের ব্যবহারকারী হানিয়ার সমালোচনা করেন। তাদের কেউ কেউ তার আচরণকে মাদক বা অ্যালকোহল গ্রহণের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন। আবার কেউ তারকা হিসেবে ক্যামেরার সামনে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।

তবে হানিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন তার অনেক ভক্ত। তাদের দাবি, ভিডিওতে এমন কিছু দেখা যায়নি, যার ভিত্তিতে তাকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো ক্লান্ত ছিলেন কিংবা কোনো উদযাপনের সময় আনন্দ করছিলেন।

অনেক দর্শক আবার বিষয়টিকে অযথা বিতর্কিত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন। তাদের মতে, একজন অভিনেত্রী নিজের চুল সাজানোর সময়ের একটি সাধারণ ভিডিওকে কেন্দ্র করে অতিরিক্ত জল্পনা তৈরি করা ঠিক নয়।

এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে হানিয়া আমিরকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে।