জাতীয়

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্পে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্পে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা প্রকল্প নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তি করার লক্ষ্যে ইতোমধ্যে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং দেশটির জবাবের অপেক্ষায় রয়েছে সরকার।

তিস্তা প্রকল্পের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বহুল আলোচিত এই প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়নের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে। অচিরেই এই মূল্যায়ন শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জলবায়ু ও পানিপ্রবাহের স্বাভাবিকতা অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের নদীর পানির অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।