পরিবেশ-জলবায়ু
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
ছবিঃ সংগৃহীত
আবারও ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫২ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।
মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।
ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে।
এসময় মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেক মুসুল্লি আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।
পরিবেশ-জলবায়ু নিয়ে আরও পড়ুন