পরিবেশ-জলবায়ু

দুপুরের আগেই ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম

দুপুরের আগেই ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি। ফলে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ১ নম্বর সতর্ক সংকেত জারি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।