সারাবিশ্ব

মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে তার সরকার সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। পাশাপাশি অঞ্চলটিতে ছয়টি সংকট মোকাবিলা দলও পাঠানো হয়েছে।

অ্যান্টনি আলবানিজ বলেন, “আমরা ইতোমধ্যে সপ্তাহের শুরুতেই আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।”

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ঠিক কী ধরনের সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, এ অভিযানের অংশ হিসেবে অন্তত দুটি সামরিক উড়োজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা।