সারাবিশ্ব
ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত
ছবিঃ সংগৃহিত
ইরানের পাল্টা সামরিক অভিযানের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরান এই হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে।
রবিবার (০১ মার্চ) নতুন করে আরও তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ধ্বংস করা হয়েছে ১৫২টি। একই সঙ্গে দুটি ক্রুজ মিসাইল ঠেকানো হয়েছে।
এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ঠেকানো ও ধ্বংস করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছে। এছাড়া অপর দুজনের মধ্যে একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন