সারাবিশ্ব

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

লন্ডনভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং দেশের পরিস্থিতির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

গত ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ১২ মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার প্রথম ভাষণ প্রচার করা হয়, যদিও সেটি একজন উপস্থাপক পড়ে শোনান।

সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি আরও বলেন, চলমান যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে—এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানাবে। তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজের জন্য তা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো নির্দিষ্ট উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।”