সারাবিশ্ব

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো ইসরায়েল-লেবানন 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০১ এএম

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো ইসরায়েল-লেবানন 
ছবিঃ সংগৃহিত

ওয়াশিংটনে চলা দুই দিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। ইসরায়েল ও লেবাননের মধ্যকার এর আগের যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিল।  

আজ শনিবার (১৬ মে) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, গত ১৬ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের সংঘাত নিরসনে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এছাড়া আগামী সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননকে নিয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, আলোচনার পর ইসরায়েল ও লেবানন উভয় পক্ষই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এই আলোচনাকে গঠনমূলক বলেছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার। আলোচনায় চ্যালেঞ্জ থাকলেও সফলতার সম্ভাবনা অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি। আর লেবানন বলছে, তারা এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তর করতে চায়।