সারাবিশ্ব
রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির প্রার্থী হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল মল্লিক। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ না নিয়েই জুলাই মাসে পদত্যাগ করেন তিনি।
এরপর শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাসপ্তমী।
প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে নিষপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় ফেরার লড়াইয়ে নামছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস