জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা, নেতৃত্বে নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা, নেতৃত্বে নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।

জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এনসিপির নেতাদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের এ বৈঠককে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু কিংবা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।