সারাবিশ্ব
৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ১৭ অক্টোবর স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
তবে ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন