সারাবিশ্ব

বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ ঘিরে বাংলাদেশে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে ভারত।

গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ভারতকে দায়ী করছে ক্ষমতাসীন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার পেছনে ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারা রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ২০ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তা দেশটির একান্ত অভ্যন্তরীণ বিষয়।

পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। এ বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই অটল। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতেই এ সম্পর্ক গড়ে উঠেছে।