আইন আদালত

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থান চলাকালে গত জুলাই–আগস্ট মাসে সংঘটিত হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ট্রাইব্যুনালের একটি বিশ্বাসযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।

মামলার নথি পর্যালোচনা করে ট্রাইব্যুনাল জানায়, তদন্তে উঠে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছাড়া বিকল্প ছিল না। তাকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশও দেয়া হয়।

অন্যদিকে, একই ঘটনায় দায়ের করা আরেকটি মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আগামী ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। ইতোমধ্যে পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত তারিখে তাকে আদালতে হাজির করার নির্দেশ পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, মামলাগুলোর তদন্তে নতুন কিছু তথ্য-উপাত্ত যুক্ত হওয়ায় বিচারিক প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছভাবে এগোতে পারবে বলে আশা করা হচ্ছে। আদালত গুরুত্বপূর্ণ এসব মামলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছে।