আইন আদালত

আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে রোববার বিকেলে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতের এজলাসের ভেতরে ও বাইরে দুই পক্ষের আইনজীবীরা কয়েক দফায় উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এর আগে এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান করাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও শুরু হয় আখতারুজ্জামানের জামিন শুনানি।

শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।