জাতীয়

আগামী বছর বাংলাদেশে আসবেন এরদোয়ান


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০১:২৮ এএম

আগামী বছর বাংলাদেশে আসবেন এরদোয়ান

আগামী বছর তুরস্কের জাতীয় নির্বাচনের পর যে কোনো সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা জানান।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমরা এই বাণিজ্য আগামী কয়েক বছরের মধ্যে ২০০ কোটি ডলারে উন্নীত করতে চাই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

আরইউ/