সোশ্যাল মিডিয়া

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

দুপুর ১টা ১৯ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।’

আসিফ নজরুল তার পোস্টের শেষাংশে লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

তার এই মন্তব্যে ভারতের রাজনৈতিক পরিস্থিতি, মুসলিমবিদ্বেষী রাজনীতি এবং দুই দেশের মানুষের ওপর এর প্রভাব নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।