জাতীয়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় হালকা কম্পন টের পাওয়া যায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল গাজীপুরের কালীগঞ্জে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। কম মাত্রার হওয়ায় অনেকেই কম্পন অনুভব করতে পারেননি।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু এবং ৬০০ জনের বেশি মানুষ আহত হন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, যার কেন্দ্র ছিল নরসিংদীতে।
সবচেয়ে বেশি নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন, এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ায় অনেকেই আহত হন। বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ফাটলের ঘটনাও ঘটে।