জাতীয়

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

অনুসন্ধানের আওতায় থাকা কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান, এম এস কে শাহীন, মোহাম্মদ জহীর উদ্দিন, যুগ্ম-পরিচালক ইসমাইল হোসেন, জিএম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, নাজমুল হক, বদরুল আহমেদ, শেখ শাফিনুল হক, উপ-পরিচালক কামরুল হাসান, আমিনুল হক, খায়রুল বাশার ও জহরলাল জয়ধর।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে এনএসআইয়ের এ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।