জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজধানীতে আসেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জয়শঙ্করকে বহনকারী বিমানটি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা। তিনি জানান, নির্ধারিত সময়েই বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই ঘোষণা অনুযায়ী তিনি এই সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর বলে জানা গেছে।