জাতীয়

রুপায়নের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ৪৩ জনের নামে দুদকের মামলা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

রুপায়নের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ৪৩ জনের নামে দুদকের মামলা
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জালিয়াতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এবং আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলাসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন দুদকের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজউকের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলার সুযোগ নিয়ে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের আবেদনে ব্যবহৃত রেকর্ডপত্র ও কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই না করে এবং সংশ্লিষ্ট ভূমি সরেজমিনে সার্ভে বা পরিদর্শন না করেই ভূমি ব্যবহার ছাড়পত্র ও বিশেষ প্রকল্পের অনুমোদন দেন। এতে অভিযোগকারীদের মালিকানাধীন জমি ও ভূমি সংস্কার বোর্ডের নামে খতিয়ানভুক্ত সম্পত্তির দাগ ও খতিয়ান যাচাই ছাড়াই অবৈধ সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আসামিরা অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে নির্মাণ অনুমোদনসহ যাবতীয় কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করেন। এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

লিয়াকত আলী খান মুকুল ছাড়াও মামলার অনান্য আসামিরা হলেন- (২) রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালক ও লিয়াকত আলী খান মুকুলের স্ত্রী রোকেয়া বেগম নাসিমা, (৩). রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালক ও লিয়াকত আলী খান মুকুলের পুত্র মাহির আলী খান রাতুল (৪). রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালক ফরিদা বেগম, (৫). রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালক আলী আকবর খান রতন, (৬). রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের এস্টেট অফিসার সাজ্জাদ হুসাইন।

রাজউক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- (৭). রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপ-নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ, (৮). রাজউকের নগর পরিকল্পনা শাখার রেখাকার মো. আলমগীর কবীর (৯). রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, (১০). রাজউকের নগর পরিকল্পনা শাখার নকশাকার মো. এমদাদুল হক মুনসী, (১১). রাজউকের ফটোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট এমরান হোসেন সুমন, (১২). রাজউকের নগর পরিকল্পনা শাখার ড্রাফটসম্যান মো. নাজমুল হক, (১৩). রাজউকের সদস্য (পরিকল্পনা) ও বিসি কমিটি-২-এর চেয়ারম্যান জিয়াউল হাসান (এনডিসি), (১৪). রাজউকের সদস্য (উন্নয়ন) ও বিসি কমিটি-২-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান, (১৫). রাজউকের সদস্য (পরিকল্পনা) ও বিসি কমিটি-২-এর চেয়ারম্যান শেখ আব্দুল মান্নান, (১৬). রাজউকের নির্বাহী প্রকৌশলী ও বিসি কমিটি-২/এ-এর সদস্য মো. মোবারক হোসেন, (১৭). গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও বিসি কমিটির সদস্য আব্দুল্লাহ মো. জুবাইর (১৮). গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, (১৯). রাজউকের উপ-নগর স্থপতি মোস্তাক আহমদ।

এছাড়াও রয়েছেন- (২০). রাজউকের পরিচালক (আইন) মো. রোকন উদদৌলা, (২১). রাজউকের প্রধান প্রকৌশলী ও বিসি কমিটি-২-এর সদস্য মো. এমদাদুল ইসলাম, (২২). রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও বিসি কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা, (২৩). রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও বিসি কমিটির সদস্য ড. মুহাম্মদ মোশরফ হোসেন, (২৪). রাজউকের পরিচালক (জোন-২) আনন্দ কুমার বিশ্বাস, (২৫). রাজউকের অথরাইজড অফিসার (সাময়িক বরখাস্ত) মো. মিজানুর রহমান, (২৬). রাজউকের অথরাইজড অফিসার ও বিসি কমিটি ২/এ-এর সদস্য সচিব মো. পারভেজ খাদেম, (২৭). রাজউকের অথরাইজড অফিসার মো. আশরাফুল ইসলাম আহমেদ, (২৮). রাজউকের আইন কর্মকর্তা মো. মাহফুজুল করিম, (২৯). বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজউকের সহকারী আইন পরামর্শক মোহাম্মদ আব্দুস সাত্তার, (৩০). জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী স্থপতি ও বিসি কমিটির সদস্য মো. তাওফিকুজ্জামান, (৩১). রাজউকের সহকারী অথরাইজড অফিসার জান্নাতুল নাইমা, (৩২). রাজউকের সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, (৩৩). রাজউকের সহকারী অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, (৩৪). রাজউকের সহকারী অথরাইজড অফিসার মো. খায়রুজ্জামান, (৩৫). রাজউকের প্রধান ইমারত পরিদর্শক মো. আব্দুস সালাম, (৩৬). রাজউকের প্রধান ইমারত পরিদর্শক মো. আব্দুল গনি, (৩৭). রাজউকের নকশা অনুমোদন শাখার প্রধান ইমারত পরিদর্শক মো. বিল্লাল হোসেন, (৩৮). রাজউকের নকশা অনুমোদন শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, (৩৯). রাজউকের ইমারত পরিদর্শক মো. মাসুদুর রহমান, (৪০). রাজউকের প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রকিব উদ্দিন আহমেদ, (৪১). রাজউকের সহকারী পরিদর্শক (এস্টেট ও ভূমি) জ্ঞানময় চাকমা, (৪২). রাজউকের এস্টেট পরিদর্শক তৌফিকুল ইসলাম এবং (৪৩). রাজউকের নগর পরিকল্পনা শাখার জরিপকার মো. আলী আজগর।

দুদক জানিয়েছে, কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে ২২ জানুয়ারি ২০২৬ তারিখে মামলাটি দায়ের করা হয় এবং অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।