জাতীয়
বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহিত
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।