জাতীয়

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞা : দূতাবাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞা : দূতাবাস
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছেন, অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে কাজ করলে দেশে ফেরত পাঠানোসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসা সম্পর্কিত নিয়মাবলী ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবসায়িক বৈঠক, চুক্তি-সংক্রান্ত আলোচনার জন্য ব্যবহার করা যায়, কিন্তু এই ভিসায় কোনো ধরনের কাজ করা বৈধ নয়।

যদি কেউ অনুমতি ছাড়া কাজ করেন, তবে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

মার্কিন দূতাবাস ভিসাধারীদের সতর্ক করে বলেছেন, যে কোনো প্রকার কাজের ক্ষেত্রে উপযুক্ত কর্মসংস্থানভিত্তিক ভিসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।