জাতীয়
মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যকে জুলাই মাসকে অসম্মানজনক হিসেবে ধরা হয়েছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এ কারণে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
নোটিশে আরও বলা হয়েছে, যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, তবে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।