জাতীয়

মির্জা ফখরুলের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক

স্থানীয় সরকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম

স্থানীয় সরকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ কথা জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মতো বিষয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, ভবিষ্যতে এমন প্রকল্প ও কর্মসূচিতে ভারত সরকার কাজ করতে চায়, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।