সারাদেশ
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনের ফলে গোপালগঞ্জে বাহিনীটির মোট সদস্যসংখ্যা বেড়ে ৫৫ প্লাটুনে দাঁড়াবে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন