সারাদেশ

জামালপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

জামালপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ, জামালপুর জেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ) সকাল ১০টায় জামালপুরের শেখেরভিটা বিজয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আরজু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান। এছাড়াও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক মোঃ হাবিবুর রহমান, ল্যান্স নায়েক মোঃ সামিউল হক ও সৈনিক মোঃ শাজাহান।

বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ সময় তারা অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।