জাতীয়

সংসদ অধিবেশনের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

সংসদ অধিবেশনের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব
ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।

স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংসদের বিধি অনুযায়ী একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে অস্থায়ীভাবে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনের সভাপতিত্ব করবেন এবং তাঁর সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।