জাতীয়

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
ছবিঃ সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে আরও ৪ শিশু মারা গেছে। 

আজ রবিবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৮ শিশু। এবং ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।

উল্লেখ্য, এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৬ শিশু।