জাতীয়
বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, পাত্র কে?
বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়।
বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীপ্তি চৌধুরী।
তিনি জানান, ‘আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
জানা গেছে, দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।