জাতীয়
ব্রাজিলকে সমর্থনের ইঙ্গিত দিয়ে ফেসবুকে জাইমা রহমানের পোস্ট
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান-এর একটি স্টোরি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ইন্সটাগ্রামে দেওয়া ওই স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’
স্টোরিতে ব্যবহৃত ছবিতে ব্রাজিল দলের কিংবদন্তি ফুটবলার রোনালদো-কে উড়োজাহাজ থেকে নামতে দেখা যায়, যেখানে তার হাতে একটি ভিডিও ক্যামেরা রয়েছে। ছবিটির উপরে বাংলায় ‘আপনারা কি রেডি?’ লেখা যুক্ত করা হয়েছে। পাশাপাশি সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬-এর একটি গানও স্টোরিতে সংযুক্ত করা হয়েছে, যেখানে সাম্বা সংগীতের ছন্দ ও ব্রাজিলের সংস্কৃতির প্রতিফলন রয়েছে।
স্টোরিটি প্রকাশের পর থেকেই অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি ও সংগীত ব্যবহারের কারণে এই আলোচনা আরও জোরালো হয়েছে।
ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা সুপরিচিত। বাংলাদেশেও অসংখ্য সমর্থকের মধ্যে ব্রাজিলকে ঘিরে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। সেই প্রেক্ষাপটে জাইমা রহমানের এই স্টোরি অনেকের কাছে ব্রাজিল-ভক্তদের জন্য এক ধরনের উৎসাহের বার্তা হিসেবে ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল সমর্থকদের একটি বড় অংশও এটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।