জাতীয়

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর যে বিশেষ নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর যে বিশেষ নির্দেশনা
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

এসময় মানবিক মূল্যবোধেরভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।