জাতীয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।