জাতীয়

নতুন নৌ-বাহিনী প্রধান মিসবাহ উল আজীম 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

নতুন নৌ-বাহিনী প্রধান মিসবাহ উল আজীম 
ছবিঃ সংগৃহীত

নতুন নৌ-বাহিনী প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি বাহিনীটির বর্তমান প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

আইএসপিআরের তথ্যমতে, খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।