জাতীয়

যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:০৫ এএম

যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

যুগপৎ আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান। তবে বৈঠকে কোন কোন দলের নেতারা উপস্থিত থাকবেন এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।