জাতীয়
শহীদ জিয়ার মাজারে ফুল দিতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন-কে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে রাজধানীতে।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সামনে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তা হাতাহাতির দিকে গড়ায়।
পরিস্থিতি শান্ত করতে প্রতিমন্ত্রী নিজেই এগিয়ে এলে তাকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক পুলিশ সদস্য পেছন থেকে তাকে ধরে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাজুড়ে উপস্থিতদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।