জাতীয়

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম তদারকি, সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।