জাতীয়

অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারতের সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত দিতে হবে।

এ ছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার ঘটনায় সন্দেহভাজনদেরও বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।