জাতীয়
মঙ্গলবার সরকারি সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরাণ রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পাশাপাশি বিভিন্ন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতাকাজও শেষ করা হয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তার কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকবেন বিশেষ নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রপতি প্রহরা রেজিমেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।