জাতীয়
ধর্মের লেবাস ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: চিফ হুইপ
ছবি: সংগৃহীত
ধর্মের লেবাস ধরে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি এসব ব্যক্তিকে ‘গুপ্ত বাহিনী’ ও ‘বট বাহিনী’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার এসব কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
তিনি বলেন, সংবিধান সংশোধনের সময় ‘বিসমিল্লাহ’ ফিরে আসবে।
চিফ হুইপ আরও বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে। তবে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার যেকোনো কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন