জাতীয়

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র, সেনাপ্রধানের ৯ দিনের সফরে থাকছে যেসব কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র, সেনাপ্রধানের ৯ দিনের সফরে থাকছে যেসব কর্মসূচি
ছবি: সংগৃহীত

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘ল্যান্ড ফোর্সেস আন্তর্জাতিক স্থল প্রতিরক্ষা প্রদর্শনী ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া মেলবোর্নে অবস্থিত ডেকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে তার।

সফরের পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সমিতির বার্ষিক সভা ও প্রদর্শনীতে’ যোগ দেবেন তিনি।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার।